ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা সংবাদ বিষয়বস্তু

“সাভারে সংসদ সদস্যের সঙ্গে প্রশাসনের উন্নয়ন সভা”

ঢাকা-২ আসনের সংসদ সদস্য মোঃ আমান উল্লাহ আমান-এর সঙ্গে সাভার উপজেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গভীর আলোচনা করা হয়।

সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নাগরিক সেবা সহজীকরণের মতো বিষয়গুলিতে।

সংসদ সদস্য মোঃ আমান উল্লাহ আমান বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাভার উপজেলার টেকসই উন্নয়নের লক্ষ্যে সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাই।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয় এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার জন্য মতামত প্রদান করেন।

মতবিনিময় সভাটি সাভার উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা সংবাদ বিষয়বস্তু

“সাভারে সংসদ সদস্যের সঙ্গে প্রশাসনের উন্নয়ন সভা”

আপডেট সময়: ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬