ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
রাতে কোনো এক সময় হত্যাকাণ্ড, গলায় ও মাথায় আঘাতের চিহ্ন; আঙুলের ছাপে পরিচয় শনাক্ত

সাভারে যুবককে জবাই করে হত্যা, হাউজিং এলাকা থেকে মরদেহ উদ্ধার

Oplus_16908288

ঢাকার সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ী এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয়রা হাউজিং এলাকার ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, নিহত যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। তার গলায় ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

রাতে কোনো এক সময় হত্যাকাণ্ড, গলায় ও মাথায় আঘাতের চিহ্ন; আঙুলের ছাপে পরিচয় শনাক্ত

সাভারে যুবককে জবাই করে হত্যা, হাউজিং এলাকা থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

ঢাকার সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ী এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয়রা হাউজিং এলাকার ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, নিহত যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। তার গলায় ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়া-ধামরাই-সাভারে ডিবির তিন অভিযান, গ্রেফতার ৩