ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আশুলিয়া, ধামরাই ও সাভারে গভীর রাতে অভিযান; এক আসামির বিরুদ্ধে রয়েছে ৮টি মামলা

আশুলিয়া-ধামরাই-সাভারে ডিবির তিন অভিযান, গ্রেফতার ৩

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাই মদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে গত ২৫ জানুয়ারি গভীর রাতে আশুলিয়া, ধামরাই ও সাভার থানাধীন এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন পলাশবাড়ি এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী বিদ্যুৎ শাহ (৩৮)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বিদ্যুৎ শাহ নওগাঁ সদর থানার আমরাইপুর এলাকার আঃ রাজ্জাকের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকায় (সোহরাব মাস্টারের বাড়ির ভাড়াটিয়া) বসবাস করছিলেন। এ সময় তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে এসআই (নিঃ) মোঃ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে ডিবি (উত্তর)-এর একটি চৌকষ টিম রাত ১১টা ০৫ মিনিটে ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকা থেকে মোঃ হাবিবুর রহমান ওরফে বুচাই (৩৬)-কে গ্রেফতার করে। তিনি মৃত নয়া মিয়ার ছেলে এবং পশ্চিম কায়েতপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতের তৃতীয় অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানের নেতৃত্বে রাত ০৩টা ৩০ মিনিটে সাভার থানাধীন আমিনবাজার হিজলা এলাকা থেকে মোঃ আজগর আলী (৫৩)-কে গ্রেফতার করা হয়। তিনি আমির হোসেনের ছেলে এবং হিজলা সিকদার পাড়া (মোল্লা বাড়ি) এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে—গ্রেফতারকৃত আজগর আলীর বিরুদ্ধে ৮টি মাদকসহ বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়া, ধামরাই ও সাভারে গভীর রাতে অভিযান; এক আসামির বিরুদ্ধে রয়েছে ৮টি মামলা

আশুলিয়া-ধামরাই-সাভারে ডিবির তিন অভিযান, গ্রেফতার ৩

আপডেট সময়: ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬