ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে মরা মুরগী বিক্রির দায়ে কারাদন্ডসহ জরিমানা 

সাভারে মরা মুরগী বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের ম্যানেজার বাবুকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সাভারের গেন্ডা এলাকার আমির এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার। এসময় ওই প্রতিষ্ঠান থেকে ৭০ পিছ মরা জব্দ করা হয়। কারাদন্ড হওয়া ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন (৩২), তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন,  স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০ টি মরা মুরগী জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে য়ায়। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন। 

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

সাভারে মরা মুরগী বিক্রির দায়ে কারাদন্ডসহ জরিমানা 

আপডেট সময়: ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫