ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পুলিশের হস্তক্ষেপের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ওপর অবস্থান নেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারী চালকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চালকদের দাবি-দাওয়া শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

ওসি আরমান আলী চালকদের উদ্দেশে বলেন, মহাসড়ক অবরোধের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। তিনি শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান। পুলিশের আশ্বাসের পর চালকরা ধীরে ধীরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি আরমান আলী আরও জানান, “মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছিল। চালকদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।”

উল্লেখ্য, অতিরিক্ত যানজট, যাত্রী হয়রানি ও সড়ক দুর্ঘটনার ঝুঁকির কারণে মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল আইনগতভাবে নিষিদ্ধ। তবে দাবি আদায়ের উদ্দেশ্যে এদিন চালকরা মহাসড়ক অবরোধ করেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময়: ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পুলিশের হস্তক্ষেপের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ওপর অবস্থান নেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারী চালকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চালকদের দাবি-দাওয়া শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

ওসি আরমান আলী চালকদের উদ্দেশে বলেন, মহাসড়ক অবরোধের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। তিনি শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান। পুলিশের আশ্বাসের পর চালকরা ধীরে ধীরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি আরমান আলী আরও জানান, “মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছিল। চালকদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।”

উল্লেখ্য, অতিরিক্ত যানজট, যাত্রী হয়রানি ও সড়ক দুর্ঘটনার ঝুঁকির কারণে মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল আইনগতভাবে নিষিদ্ধ। তবে দাবি আদায়ের উদ্দেশ্যে এদিন চালকরা মহাসড়ক অবরোধ করেন।

✒️ আরও পড়ুন 📖  ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো সংশয় নেই: রিজওয়ানা হাসান