ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ও ইউএনও আবুবকর সরকারের দিকনির্দেশনা

সাভারে প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা জেলার সাভার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫ইং) সকাল ১১টায় সাভার উপজেলা যুব উন্নয়ন ইন্সটিটিউটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুবকর সরকার এবং উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন।

সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আম্বর আলী। এতে উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত চার শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “শিক্ষার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে এবং শিক্ষকদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার শিক্ষকদের উদ্দেশে বলেন, “কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না, শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে হবে।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রশাসন ও শিক্ষকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ও ইউএনও আবুবকর সরকারের দিকনির্দেশনা

সাভারে প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫