ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে আশুলিয়া ও সাভার মডেল থানায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আশুলিয়া ও সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ উত্তর এর বিশেষ অভিযানে আশুলিয়া ও সাভার মডেল থানাধীন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

১৭ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৫টা ২৫ মিনিটে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও তার নেতৃত্বাধীন টিম আশুলিয়া থানাধীন বাইপাইল বুড়িরবাজার রোডের ডায়মন্ড মোড় এলাকায় অভিযান চালান। এসময় মোতালেবের বাড়ির সামনে থেকে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুর জেলার মিলন খানের ছেলে মোঃ শিমুল খান (২৬)। ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার কাশেম আলী মোল্লার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫)। বর্তমানে তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় বসবাস করছেন।

একইদিন রাত ৮টা ৩৫ মিনিটে এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও তার ফোর্স সাভার মডেল থানাধীন নয়াবাড়ী রেডিও কলোনী আরিচা রোডের জিয়া অটোমোবাইলের সামনে অভিযান চালান। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আটককৃত হলেন— যশোর জেলার মনিরামপুর এলাকার আব্দুল হাই এর ছেলে জাহিদ হাসান রাসেল ওরফে হৃদয় (২৩)। তিনি নয়াবাড়ী রেডিও কলোনীর জিন্নাত আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে আশুলিয়া ও সাভার মডেল থানায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আশুলিয়া ও সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫