ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান; উদ্ধার মূর্তির মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা

সাভারে পুলিশের অভিযানে ১৬৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকা জেলার সাভারে পুলিশের বিশেষ অভিযানে ১৬৫ কেজি ওজনের একটি প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন (৬১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার উপজেলার হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দি থানার গোয়ালমারী এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর দারুসসালাম খালেক পাম্পের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিকেলে অভিযান পরিচালনা করে। ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই আমির হোসেনের নেতৃত্বে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রীজের নিচ থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের কালো রঙের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মূর্তিটি উচ্চমূল্যবান এবং এটি প্রাচীন ঐতিহ্য বহন করে থাকতে পারে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মূর্তি পাচারচক্র সক্রিয় ছিল। তবে এ অভিযানের মাধ্যমে তাদের কার্যক্রমে বড় ধাক্কা লাগবে বলে স্থানীয়রা মনে করছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান; উদ্ধার মূর্তির মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা

সাভারে পুলিশের অভিযানে ১৬৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময়: ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ঢাকা জেলার সাভারে পুলিশের বিশেষ অভিযানে ১৬৫ কেজি ওজনের একটি প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন (৬১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার উপজেলার হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দি থানার গোয়ালমারী এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর দারুসসালাম খালেক পাম্পের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিকেলে অভিযান পরিচালনা করে। ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই আমির হোসেনের নেতৃত্বে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রীজের নিচ থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের কালো রঙের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মূর্তিটি উচ্চমূল্যবান এবং এটি প্রাচীন ঐতিহ্য বহন করে থাকতে পারে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মূর্তি পাচারচক্র সক্রিয় ছিল। তবে এ অভিযানের মাধ্যমে তাদের কার্যক্রমে বড় ধাক্কা লাগবে বলে স্থানীয়রা মনে করছেন।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার