ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিশেষ অভিযানে ডিবি (উত্তর) ঢাকা জেলা পুলিশের সাফল্য; উদ্ধার রামদা, কাটার ও হকিস্টিক

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকা জেলার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার সদস্যের একটি ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ১২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকা থেকে চার ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

সাভার আড়াপাড়া এলাকার মহর উদ্দিন এর ছেলে মোঃ আবুল হাসান (৩২), মানিকগঞ্জ নারকুলি এলাকার মৃত নুর হোসেন এর ছেলে মোঃ ইমরান হোসেন (২৮), একই এলাকার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৮), ব্রাহ্মণবাড়িয়া আখাউরা থানার নয়াদিল এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ আক্তার হোসেন (২৮), বর্তমানে তারা সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে নিম্নোক্ত আলামত উদ্ধার করা হয়েছে—৩০ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ১টি রামদা, ২৬ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ১টি রামদা, ২৬ ইঞ্চি লম্বা প্লাস্টিকের বাটযুক্ত লোহার তৈরি ধারালো কাটার, ২৬ ইঞ্চি লম্বা লোহার পাতের তৈরি ১টি হকিস্টিক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পিসিপিআর (Police Clearance/Crime Record) পর্যালোচনায় দেখা গেছে— ১ নম্বর আসামির বিরুদ্ধে ২টি মামলা। ২ নম্বর আসামির বিরুদ্ধে ৫টি মামলা। ৩ নম্বর আসামির বিরুদ্ধে ২টি মামলা। ৪ নম্বর আসামির বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা নং-৩৮, তারিখ ১৩ মার্চ ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিশেষ অভিযানে ডিবি (উত্তর) ঢাকা জেলা পুলিশের সাফল্য; উদ্ধার রামদা, কাটার ও হকিস্টিক

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময়: ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ঢাকা জেলার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার সদস্যের একটি ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ১২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকা থেকে চার ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

সাভার আড়াপাড়া এলাকার মহর উদ্দিন এর ছেলে মোঃ আবুল হাসান (৩২), মানিকগঞ্জ নারকুলি এলাকার মৃত নুর হোসেন এর ছেলে মোঃ ইমরান হোসেন (২৮), একই এলাকার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৮), ব্রাহ্মণবাড়িয়া আখাউরা থানার নয়াদিল এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ আক্তার হোসেন (২৮), বর্তমানে তারা সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে নিম্নোক্ত আলামত উদ্ধার করা হয়েছে—৩০ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ১টি রামদা, ২৬ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ১টি রামদা, ২৬ ইঞ্চি লম্বা প্লাস্টিকের বাটযুক্ত লোহার তৈরি ধারালো কাটার, ২৬ ইঞ্চি লম্বা লোহার পাতের তৈরি ১টি হকিস্টিক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পিসিপিআর (Police Clearance/Crime Record) পর্যালোচনায় দেখা গেছে— ১ নম্বর আসামির বিরুদ্ধে ২টি মামলা। ২ নম্বর আসামির বিরুদ্ধে ৫টি মামলা। ৩ নম্বর আসামির বিরুদ্ধে ২টি মামলা। ৪ নম্বর আসামির বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা নং-৩৮, তারিখ ১৩ মার্চ ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার