ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

সাভারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৬৩ শিশু-কিশোর

নিজস্ব প্রতিবেদক : সাভারে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে পৌর এলাকার ১২ জন শিশু-কিশোর। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরো ৫১ জনকে স্কুল ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পৌরসভার সোবহানবাগের আদর-আপন সিটিতে সোবহানবাগ জামে মসজিদ ও সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন। আমি মনে করি, প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে গেছে। তারা কোনো অন্যায় কাজে জড়াতে পারে না। এমন আয়োজন আমাদের সমাজে কিশোর গ্যাং মুক্ত করবে এবং শিশু কিশোরদের নামাজের বিষয়ে উদ্বুদ্ধ করবে। এসময় তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতামূলক আয়োজন অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।

অনুষ্ঠানে সোবহানবাগ জামে মসজিদের সভাপতি এমএম মাজহারুল হক আমিনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ অলিউর রহমান উজ্জ্বল।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক, যুবদল নেতা ইউনুস খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা। এসময় পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে, আমরা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। আমরা নিয়মিত নামাজ আদায় করব।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৬৩ শিশু-কিশোর

আপডেট সময়: ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সাভারে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে পৌর এলাকার ১২ জন শিশু-কিশোর। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরো ৫১ জনকে স্কুল ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পৌরসভার সোবহানবাগের আদর-আপন সিটিতে সোবহানবাগ জামে মসজিদ ও সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন। আমি মনে করি, প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে গেছে। তারা কোনো অন্যায় কাজে জড়াতে পারে না। এমন আয়োজন আমাদের সমাজে কিশোর গ্যাং মুক্ত করবে এবং শিশু কিশোরদের নামাজের বিষয়ে উদ্বুদ্ধ করবে। এসময় তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতামূলক আয়োজন অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।

অনুষ্ঠানে সোবহানবাগ জামে মসজিদের সভাপতি এমএম মাজহারুল হক আমিনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ অলিউর রহমান উজ্জ্বল।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক, যুবদল নেতা ইউনুস খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা। এসময় পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে, আমরা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। আমরা নিয়মিত নামাজ আদায় করব।

✒️ আরও পড়ুন 📖  সাভারের আমিনবাজারে পিংক সিটির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন