ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভারের আমিনবাজারে পিংক সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন, গ্রেপ্তারের দাবি ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।

সাভারের আমিনবাজারে পিংক সিটির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

সাভারের আমিনবাজার এলাকায় পিংক সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে আমিনবাজারের উত্তর কাউন্দিয়া এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পিংক সিটির সঙ্গে সংশ্লিষ্ট সালাউদ্দিন ও লিমন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জমি বালু দিয়ে ভরাট করে দখল করে নিচ্ছেন। প্রশাসন বিষয়টি জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ভুক্তভোগী নূরুল ইসলাম মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে বলেন, উত্তর কাউন্দিয়া মৌজায় তার মালিকানাধীন মোট জমির প্রায় ৯০ শতাংশ জোরপূর্বক দখল করে নিয়েছে সালাউদ্দিন ও লিমন। জমি রক্ষায় গেলে ভাড়াটে সন্ত্রাসীরা তাদের মারধরের চেষ্টা করে বলেও তিনি অভিযোগ করেন।

পরে ঘটনা সম্পর্কে ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ নূরুল ইসলাম (৫০) সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আলহাজ মোঃ সালাহ উদ্দিন নামের এক ব্যবসায়ী ও তার সহযোগী লিমন দীর্ঘদিন ধরে উত্তর কাউন্দিয়া মৌজার দাগ নং ৬২০৫ ও ৬২০৮-এর জমি জবরদখলের চেষ্টা করে আসছেন। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, সর্বশেষ ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা তার জমিতে গিয়ে অবৈধভাবে মাটি ভরাট ও খুঁটি স্থাপন করেন। খবর পেয়ে নূরুল ইসলাম ঘটনাস্থলে গেলে তাকে মারধরের জন্য তেড়ে আসা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেছেন।

মানববন্ধনকারীরা সতর্ক করে বলেন, দ্রুত দখলদারদের গ্রেপ্তার না করা হলে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি প্রশাসনের প্রতি অবিলম্বে দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারের আমিনবাজারে পিংক সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন, গ্রেপ্তারের দাবি ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।

সাভারের আমিনবাজারে পিংক সিটির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

আপডেট সময়: ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫