ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
যান চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসনের অভিযান

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে সাভার উপজেলার ছোটবলিমেহের এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দোকানপাট ভাড়া দিচ্ছিলেন। এর ফলে মহাসড়কের যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযানে বুলডোজার ব্যবহার করে মহাসড়কের পাশের সব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ নতুন করে মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট বা স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উচ্ছেদ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

যান চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসনের অভিযান

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময়: ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে সাভার উপজেলার ছোটবলিমেহের এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দোকানপাট ভাড়া দিচ্ছিলেন। এর ফলে মহাসড়কের যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযানে বুলডোজার ব্যবহার করে মহাসড়কের পাশের সব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ নতুন করে মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট বা স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উচ্ছেদ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

✒️ আরও পড়ুন 📖  সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার