ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি), উত্তর শাখার বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অংশগ্রহণ করেন।
গত ২০ জানুয়ারী বিকাল ৪টা ৩০ মিনিটে সাভার থানাধীন মধুমতি মডেল টাউন এলাকা থেকে ঢাকা কেরানীগঞ্জ থানার কলমারচর এলাকার মৃত মন্তাজ মিয়ার পুত্র মোঃ মনির হোসেন (৪৪) কে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার থানার মামলা নং-৪৯, তারিখ-২১/০১/২০২৬ খ্রি.
ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 






