ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে উদ্ধার ২০০ পিস ইয়াবা; গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে রয়েছে ৬টি মাদক মামলা, আদালতে প্রেরণ

ধামরাইয়ে ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আটক

ঢাকার ধামরাই উপজেলায় বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ধামরাই থানাধীন আমিন মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মো. হাবিবুর রহমান ওরফে বাবু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ধামরাই উপজেলার কালামপুর এলাকার সূতিপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বেও ৬টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ধামরাই থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে উদ্ধার ২০০ পিস ইয়াবা; গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে রয়েছে ৬টি মাদক মামলা, আদালতে প্রেরণ

ধামরাইয়ে ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আটক

আপডেট সময়: ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ঢাকার ধামরাই উপজেলায় বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ধামরাই থানাধীন আমিন মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মো. হাবিবুর রহমান ওরফে বাবু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ধামরাই উপজেলার কালামপুর এলাকার সূতিপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বেও ৬টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ধামরাই থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন এমপি মাজেদ বাবুর