ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে উদ্ধার ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ।

সাভারে ডিবির জালে মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩০০ ট্যাপেন্টাডল

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে সাভার থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর সার্বিক নির্দেশনায় জেলার সর্বত্র মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন শোভাপুর রাজফুলবাড়ীয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০০ (তিনশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. সুমন মিয়া ওরফে বাবু (২২)। তার পিতার নাম মো. মঞ্জু মিয়া। তার স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার হাকিমপুর থানার কাকরাপালি বটতলী (গুচ্ছগ্রাম) এলাকায়। বর্তমানে তিনি সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, উদ্ধারকৃত ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের মোট ওজন প্রায় ৯০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ বলেছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মাদক কারবারি, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। একই সঙ্গে সাধারণ জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।

বিশেষজ্ঞদের মতে, ট্যাপেন্টাডল একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ। অনুমোদিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এর অপব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে অবৈধভাবে এর বেচাকেনা ও ব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে।

পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে উদ্ধার ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ।

সাভারে ডিবির জালে মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩০০ ট্যাপেন্টাডল

আপডেট সময়: ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে সাভার থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর সার্বিক নির্দেশনায় জেলার সর্বত্র মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন শোভাপুর রাজফুলবাড়ীয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০০ (তিনশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. সুমন মিয়া ওরফে বাবু (২২)। তার পিতার নাম মো. মঞ্জু মিয়া। তার স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার হাকিমপুর থানার কাকরাপালি বটতলী (গুচ্ছগ্রাম) এলাকায়। বর্তমানে তিনি সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, উদ্ধারকৃত ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের মোট ওজন প্রায় ৯০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার