ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় ডিবি উত্তর-এর অভিযানে গ্রেফতার রুবেল, স্বাধীন, শহিদুল ও সৌরভ

আশুলিয়ায় বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় ডিবি উত্তর-এর অভিযান সফল

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ার নবীনগর মোড় থেকে চারজন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। পুলিশের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ঢাকা জেলা পুলিশের অভিভাবক হিসেবে পরিচিত জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। তার সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব, এসআই (নিঃ) মোঃ সিরাজ উদ দৌলাহসহ ডিবি উত্তর-এর একটি চৌকস টিম অংশ নেয়। গত ২৮ আগস্ট ২০২৫, রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে, আশুলিয়া থানাধীন নবীনগর মোড় এলাকায় অবস্থান নিয়ে থাকা ছিনতাইকারী চক্রকে ঘিরে ফেলে পুলিশ। অভিযানে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মোঃ রুবেল খান (২৬), মোঃ স্বাধীন হাসান (২৫), মোঃ শহিদুল ইসলাম (২৫), মোঃ সৌরভ হোসেন (২০)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে মোটরসাইকেল, প্রাইভেটকার ও পথচারীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। শুধু ছিনতাই নয়, তারা ডাকাতি ও বিভিন্ন ধরনের চুরি-ডাকাতির সাথেও জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও তাদের সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, “অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছিনতাই, ডাকাতি, মাদক বা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় ডিবি উত্তর-এর অভিযানে গ্রেফতার রুবেল, স্বাধীন, শহিদুল ও সৌরভ

আশুলিয়ায় বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময়: ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় ডিবি উত্তর-এর অভিযান সফল

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ার নবীনগর মোড় থেকে চারজন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। পুলিশের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ঢাকা জেলা পুলিশের অভিভাবক হিসেবে পরিচিত জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। তার সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব, এসআই (নিঃ) মোঃ সিরাজ উদ দৌলাহসহ ডিবি উত্তর-এর একটি চৌকস টিম অংশ নেয়। গত ২৮ আগস্ট ২০২৫, রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে, আশুলিয়া থানাধীন নবীনগর মোড় এলাকায় অবস্থান নিয়ে থাকা ছিনতাইকারী চক্রকে ঘিরে ফেলে পুলিশ। অভিযানে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মোঃ রুবেল খান (২৬), মোঃ স্বাধীন হাসান (২৫), মোঃ শহিদুল ইসলাম (২৫), মোঃ সৌরভ হোসেন (২০)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে মোটরসাইকেল, প্রাইভেটকার ও পথচারীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। শুধু ছিনতাই নয়, তারা ডাকাতি ও বিভিন্ন ধরনের চুরি-ডাকাতির সাথেও জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও তাদের সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, “অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছিনতাই, ডাকাতি, মাদক বা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

✒️ আরও পড়ুন 📖  কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার