ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর সার্বিক নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তাঁর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গত ১৯ জুলাই ২০২৬ রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান চালান।

অভিযানকালে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—
১. আব্দুর রহিম (২২), পিতা: গোলাম হোসেন, মাতা: মোছা. কাকলী বেগম, গ্রাম: আউকপাড়া, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা।
২. মেহেদী হাসান রিমন (২৫), পিতা: আসাদুর রহমান রিপন, মাতা: মোছা. তোয়াছমিন আক্তার, গ্রাম: বালাশুর, থানা: শ্রীনগর, জেলা: মুন্সিগঞ্জ।
৩. মো. আফসার হোসেন (৫০), পিতা: সোলেমান ভান্ডারী, মাতা: আপনী বেগম, গ্রাম: বক্তারপুর বেদেপাড়া, থানা: সাভার মডেল, জেলা: ঢাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে একটি এবং মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি পূর্বের মাদক মামলা রয়েছে। এসব মামলার তথ্য যাচাই-বাছাই করে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তদন্ত চলছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ ঘটনায় গ্রেফতার তিন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সাভারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর সার্বিক নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তাঁর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গত ১৯ জুলাই ২০২৬ রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান চালান।

অভিযানকালে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—
১. আব্দুর রহিম (২২), পিতা: গোলাম হোসেন, মাতা: মোছা. কাকলী বেগম, গ্রাম: আউকপাড়া, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা।
২. মেহেদী হাসান রিমন (২৫), পিতা: আসাদুর রহমান রিপন, মাতা: মোছা. তোয়াছমিন আক্তার, গ্রাম: বালাশুর, থানা: শ্রীনগর, জেলা: মুন্সিগঞ্জ।
৩. মো. আফসার হোসেন (৫০), পিতা: সোলেমান ভান্ডারী, মাতা: আপনী বেগম, গ্রাম: বক্তারপুর বেদেপাড়া, থানা: সাভার মডেল, জেলা: ঢাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে একটি এবং মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি পূর্বের মাদক মামলা রয়েছে। এসব মামলার তথ্য যাচাই-বাছাই করে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তদন্ত চলছে।

✒️ আরও পড়ুন 📖  ধামরাইয়ে র‍্যাবের অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি আটক