ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জব্দকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা; আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা

ধামরাইয়ে র‍্যাবের অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি আটক

ঢাকার ধামরাইয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪) এর অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকার নজরুল ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা। আটক কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেতাবুল ইসলামের ওপর নজরদারি চালানো হয়। পরে সকালে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

তিনি আরও জানান, আটক ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য তদন্ত চলছে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

জব্দকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা; আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা

ধামরাইয়ে র‍্যাবের অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি আটক

আপডেট সময়: ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ঢাকার ধামরাইয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪) এর অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকার নজরুল ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা। আটক কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেতাবুল ইসলামের ওপর নজরদারি চালানো হয়। পরে সকালে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

তিনি আরও জানান, আটক ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য তদন্ত চলছে।

✒️ আরও পড়ুন 📖  উখিয়া সীমান্তে বিজিবির অভিযান: এসএলআর অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার