ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
তথ্য–প্রযুক্তিনির্ভর অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সাফল্য

আশুলিয়ার ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় সংঘটিত অজ্ঞাতনামা নারী হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি মোঃ শাকিরুল ইসলাম (২৬)–কে গ্রেফতার করেছে।

২০২৫ সালের ২৭ জানুয়ারি আশুলিয়ার চারাবাগ কুমকুমারি এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৮ জানুয়ারি আশুলিয়া থানায় হত্যা মামলা রুজু করা হয় (মামলা নং–৬৮, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড)।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)–এর নির্দেশনায় মামলাটির রহস্য উদ্ঘাটনে ডিবি (উত্তর) তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে তথ্য–প্রযুক্তি ও বিভিন্ন গোয়েন্দা কৌশল ব্যবহার করে গত ৯ নভেম্বর মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন মোঃ বিদ্যুৎ মন্ডল (৩৭)–কে গ্রেফতার করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, তার শ্যালক শাকিরুল ইসলাম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।

পলাতক শাকিরুলকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। অবশেষে ২৪ নভেম্বর বিকেল ৩টা ১০ মিনিটে, ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম ও ফোর্স দারুস সালাম থানাধীন মিরপুর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিরুল ইসলাম হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি। তিনি নিহত নারীর পরিচয়ও নিশ্চিত করেন—তিনি নারগিস আক্তার (২৭), যিনি শাকিরুলের স্ত্রীর বড় ভাইয়ের তৃতীয় স্ত্রী। শাকিরুলের দাবি, বিদ্যুৎ মন্ডলের সঙ্গে যোগসাজশে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

গ্রেফতারকৃত শাকিরুল ইসলামকে আশুলিয়া থানার মামলা নং–৬৮/২০২৫–এর সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

তথ্য–প্রযুক্তিনির্ভর অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সাফল্য

আশুলিয়ার ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময়: ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় সংঘটিত অজ্ঞাতনামা নারী হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি মোঃ শাকিরুল ইসলাম (২৬)–কে গ্রেফতার করেছে।

২০২৫ সালের ২৭ জানুয়ারি আশুলিয়ার চারাবাগ কুমকুমারি এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৮ জানুয়ারি আশুলিয়া থানায় হত্যা মামলা রুজু করা হয় (মামলা নং–৬৮, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড)।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)–এর নির্দেশনায় মামলাটির রহস্য উদ্ঘাটনে ডিবি (উত্তর) তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে তথ্য–প্রযুক্তি ও বিভিন্ন গোয়েন্দা কৌশল ব্যবহার করে গত ৯ নভেম্বর মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন মোঃ বিদ্যুৎ মন্ডল (৩৭)–কে গ্রেফতার করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, তার শ্যালক শাকিরুল ইসলাম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।

পলাতক শাকিরুলকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। অবশেষে ২৪ নভেম্বর বিকেল ৩টা ১০ মিনিটে, ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম ও ফোর্স দারুস সালাম থানাধীন মিরপুর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিরুল ইসলাম হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি। তিনি নিহত নারীর পরিচয়ও নিশ্চিত করেন—তিনি নারগিস আক্তার (২৭), যিনি শাকিরুলের স্ত্রীর বড় ভাইয়ের তৃতীয় স্ত্রী। শাকিরুলের দাবি, বিদ্যুৎ মন্ডলের সঙ্গে যোগসাজশে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

গ্রেফতারকৃত শাকিরুল ইসলামকে আশুলিয়া থানার মামলা নং–৬৮/২০২৫–এর সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় চোর দলের সদস্য আটক