ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর) ঢাকা জেলার অভিযানে সাভারের জোরপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্রসহ আটক; ডাকাতির পরিকল্পনার অভিযোগ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার, উদ্ধার চাপাতি ও ছুরি

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি করার বিভিন্ন সরঞ্জামসহ চারজন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা জেলা।
সোমবার ১৬ মার্চ ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মিলন হোসেন (৪৮), মোঃ মনির হোসেন (৪৬), মোঃ রাশেদুজ্জামান মুন্না (৩৪) এবং হযরুল ইসলাম রানা (৪২)। তাদের মধ্যে কয়েকজনের বাড়ি সাভার ও মানিকগঞ্জে হলেও কেউ কেউ আশুলিয়া এলাকায় ভাড়া থাকতেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ধারালো চাপাতি ও ২টি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চাপাতির দৈর্ঘ্য প্রায় ১৩.৫ ইঞ্চি ও ১৫ ইঞ্চি এবং ছুরিগুলোর দৈর্ঘ্য ৭.৫ ইঞ্চি ও ৯ ইঞ্চি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স পোর্টাল (পিসিপিআর) পর্যালোচনায় দেখা গেছে, মিলন হোসেনের বিরুদ্ধে ৮টি, মনির হোসেনের বিরুদ্ধে ৬টি, রাশেদুজ্জামান মুন্নার বিরুদ্ধে ১টি এবং হযরুল ইসলাম রানার বিরুদ্ধে ১টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা নং-৫৩, তারিখ ১৬ মার্চ ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর) ঢাকা জেলার অভিযানে সাভারের জোরপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্রসহ আটক; ডাকাতির পরিকল্পনার অভিযোগ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার, উদ্ধার চাপাতি ও ছুরি

আপডেট সময়: ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি করার বিভিন্ন সরঞ্জামসহ চারজন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা জেলা।
সোমবার ১৬ মার্চ ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মিলন হোসেন (৪৮), মোঃ মনির হোসেন (৪৬), মোঃ রাশেদুজ্জামান মুন্না (৩৪) এবং হযরুল ইসলাম রানা (৪২)। তাদের মধ্যে কয়েকজনের বাড়ি সাভার ও মানিকগঞ্জে হলেও কেউ কেউ আশুলিয়া এলাকায় ভাড়া থাকতেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ধারালো চাপাতি ও ২টি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চাপাতির দৈর্ঘ্য প্রায় ১৩.৫ ইঞ্চি ও ১৫ ইঞ্চি এবং ছুরিগুলোর দৈর্ঘ্য ৭.৫ ইঞ্চি ও ৯ ইঞ্চি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স পোর্টাল (পিসিপিআর) পর্যালোচনায় দেখা গেছে, মিলন হোসেনের বিরুদ্ধে ৮টি, মনির হোসেনের বিরুদ্ধে ৬টি, রাশেদুজ্জামান মুন্নার বিরুদ্ধে ১টি এবং হযরুল ইসলাম রানার বিরুদ্ধে ১টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা নং-৫৩, তারিখ ১৬ মার্চ ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  কারিশমা কাপুরের সতর্কবার্তা— ‘বেশি জুম করবেন না’, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক