ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

সাভারে চলন্ত বাস থেকে মোবাইল ছিনতাই: ডাকাতচক্রের সদস্য রতন মিয়া গ্রেফতার

ঢাকার সাভারে চলন্ত বাসের জানালা দিয়ে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ডাকাতচক্রের সক্রিয় সদস্য মোঃ রতন মিয়া (৩৭)–কে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ডিবি উত্তর-এর একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)–এর নির্দেশনায় ডিবি (উত্তর)–এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও তার টিম এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত রতন মিয়ার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার কলমাইদ এলাকায় হলেও তিনি দীর্ঘদিন ধরে সাভারের কোর্ট বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন মিয়া সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এছাড়া তার বিরুদ্ধে সাভার থানায় চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য অপরাধে অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর রতন মিয়াকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে চলন্ত বাস থেকে মোবাইল ছিনতাই: ডাকাতচক্রের সদস্য রতন মিয়া গ্রেফতার

আপডেট সময়: ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ঢাকার সাভারে চলন্ত বাসের জানালা দিয়ে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ডাকাতচক্রের সক্রিয় সদস্য মোঃ রতন মিয়া (৩৭)–কে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ডিবি উত্তর-এর একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)–এর নির্দেশনায় ডিবি (উত্তর)–এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও তার টিম এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত রতন মিয়ার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার কলমাইদ এলাকায় হলেও তিনি দীর্ঘদিন ধরে সাভারের কোর্ট বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন মিয়া সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এছাড়া তার বিরুদ্ধে সাভার থানায় চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য অপরাধে অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর রতন মিয়াকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার