ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

সাভারে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার 

সাভার, প্রতিনিধি: ঢাকার সাভারে পুলিশের চেকপোস্টে তল্লাশীর সময় মোহাম্মদ টুটুল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তার কাছ থেকে টু টু লং রাইফট পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ জুলাই) দিবাগত রাতে আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টুটুল (৩৪) ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার লিয়াকত আলীর ছেলে। সোমবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া এ তথ্য জানান। 

তিনি বলেন, আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: ফয়সাল আলমসহ পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মহাসড়কের বিপরীত দিক থেকে আসা রিক্সার গতিরোধ করে সেখানে থাকা টুটুলের দেহ তল্লাশী করা হয়। তল্লাশি কালে তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

সাভারের আমিনবাজার- কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল এই টুটুল। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একথা স্বীকার করেছে বলে জানান ওসি। 

তার আরও দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার 

আপডেট সময়: ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

সাভার, প্রতিনিধি: ঢাকার সাভারে পুলিশের চেকপোস্টে তল্লাশীর সময় মোহাম্মদ টুটুল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তার কাছ থেকে টু টু লং রাইফট পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ জুলাই) দিবাগত রাতে আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টুটুল (৩৪) ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার লিয়াকত আলীর ছেলে। সোমবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া এ তথ্য জানান। 

তিনি বলেন, আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: ফয়সাল আলমসহ পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মহাসড়কের বিপরীত দিক থেকে আসা রিক্সার গতিরোধ করে সেখানে থাকা টুটুলের দেহ তল্লাশী করা হয়। তল্লাশি কালে তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

সাভারের আমিনবাজার- কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল এই টুটুল। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একথা স্বীকার করেছে বলে জানান ওসি। 

তার আরও দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  শার্শায় বিএনপিতে ভাঙনের অবসান, ঐক্যের পথে দুই শতাধিক নেতাকর্মী