ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সাভারের তেঁতুলঝোড়ায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরণ

সাভারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্ত মানুষের মাঝে দুই হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে বিএনপির এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।

কর্মসূচিতে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, তেঁতুলঝোড়া ইউনিয়ন। তার সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

শীতবস্ত্র বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। আজ আমরা তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করছি। বিএনপি অতীতেও মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। তাঁর সার্বিক সহযোগিতায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে শীতার্ত মানুষের মাঝে প্রায় দুই হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

আয়োজকরা জানান, বিএনপি একটি জনবান্ধব ও মানবিক রাজনৈতিক দল। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

সাভারের তেঁতুলঝোড়ায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরণ

সাভারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

আপডেট সময়: ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬