ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
হত্যাকাণ্ডের ৪ দিন পরও আসামি গ্রেপ্তার হয়নি — ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

সাভারে কৃষক হত্যার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ

ঢাকা জেলার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক আবু সাঈদকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে নিহত আবু সাঈদের পরিবার, আত্মীয়-স্বজনসহ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে বক্তারা অভিযোগ করেন, গত ২২ অক্টোবর রাত ৯টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় কৃষক আবু সাঈদকে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ সমর্থিত জাকির বাহিনী কুপিয়ে হত্যা করে।

পরদিন (২৩ অক্টোবর) সাভার মডেল থানায় নিহতের পরিবার ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আজ বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

হত্যাকাণ্ডের ৪ দিন পরও আসামি গ্রেপ্তার হয়নি — ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

সাভারে কৃষক হত্যার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ

আপডেট সময়: ১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ঢাকা জেলার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক আবু সাঈদকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে নিহত আবু সাঈদের পরিবার, আত্মীয়-স্বজনসহ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে বক্তারা অভিযোগ করেন, গত ২২ অক্টোবর রাত ৯টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় কৃষক আবু সাঈদকে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ সমর্থিত জাকির বাহিনী কুপিয়ে হত্যা করে।

পরদিন (২৩ অক্টোবর) সাভার মডেল থানায় নিহতের পরিবার ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আজ বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে।

✒️ আরও পড়ুন 📖  ৫০ লাখ টাকার সম্পদের মালিক এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ