ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে হাতেনাতে আটক, আদালতে প্রেরণ

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

গ্রেফতারকৃত আসামি হলেন চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার উত্তর নডালিয়া গ্রামের আবুল কাশেমের কন্যা পান্না আক্তার (২৪)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ একটি চৌকস টিম সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে পান্না আক্তারকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে ডিবি পুলিশ জানায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ২৭, তারিখ ১৩ জানুয়ারি ২০২৬। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে হাতেনাতে আটক, আদালতে প্রেরণ

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬