ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

সাভারে পৃথক দুই অভিযানে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে পৃথক দুইটি অভিযানে ৩০০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ-এর গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)। পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি বিকাল ৫টা ২০ মিনিটে সাভার থানাধীন ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইমান আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি সাভারের হেমায়েতপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

অপরদিকে, ২১ ফেব্রুয়ারি রাত ৪টা ১০ মিনিটে আমিনবাজার পাঁচগাছিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মোঃ সজিব (২৫) নামে এক ব্যক্তিকে ৩০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। তিনি সাভার মডেল থানার চন্দ্র নারায়ণপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সজিবও পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ইমান আলীর বিরুদ্ধে একটি এবং সজিবের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে পৃথক দুই অভিযানে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

সাভারে পৃথক দুইটি অভিযানে ৩০০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ-এর গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)। পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি বিকাল ৫টা ২০ মিনিটে সাভার থানাধীন ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইমান আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি সাভারের হেমায়েতপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

অপরদিকে, ২১ ফেব্রুয়ারি রাত ৪টা ১০ মিনিটে আমিনবাজার পাঁচগাছিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মোঃ সজিব (২৫) নামে এক ব্যক্তিকে ৩০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। তিনি সাভার মডেল থানার চন্দ্র নারায়ণপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সজিবও পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ইমান আলীর বিরুদ্ধে একটি এবং সজিবের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

✒️ আরও পড়ুন 📖  বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করা হবে: ডা. সালাউদ্দিন বাবু