ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
এমপি আমান উল্লাহ আমানের নির্দেশনায় অ্যাডভোকেট মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান

“সাভারের হেমায়েতপুর ফুটপাত দখলমুক্ত, সড়ক চলাচল স্বাভাবিক”

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমান উল্লাহ আমানের নেতৃত্বে সাভারের হেমায়েতপুর এলাকায় ফুটপাত দখলমুক্ত ও সড়ক চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

এই কার্যক্রমে নেতৃত্ব দেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান। তার তত্ত্বাবধানে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে হেমায়েতপুর স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত ও সড়কের বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, ফুটপাত দখলমুক্ত করার ফলে পথচারীদের চলাচল অনেকটাই সহজ হয়েছে এবং যানজট কমাতে ইতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয় সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির পর তারা এখন স্বস্তি ফিরে পাচ্ছেন।

এ সময় অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, “জনগণের স্বার্থেই আমাদের এই উদ্যোগ। ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, এমপি আমান উল্লাহ আমানের দিকনির্দেশনায় জনগণের দুর্ভোগ লাঘবে এবং একটি সুন্দর, নিরাপদ ও যানজটমুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

এমপি আমান উল্লাহ আমানের নির্দেশনায় অ্যাডভোকেট মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান

“সাভারের হেমায়েতপুর ফুটপাত দখলমুক্ত, সড়ক চলাচল স্বাভাবিক”

আপডেট সময়: ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমান উল্লাহ আমানের নেতৃত্বে সাভারের হেমায়েতপুর এলাকায় ফুটপাত দখলমুক্ত ও সড়ক চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

এই কার্যক্রমে নেতৃত্ব দেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান। তার তত্ত্বাবধানে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে হেমায়েতপুর স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত ও সড়কের বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, ফুটপাত দখলমুক্ত করার ফলে পথচারীদের চলাচল অনেকটাই সহজ হয়েছে এবং যানজট কমাতে ইতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয় সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির পর তারা এখন স্বস্তি ফিরে পাচ্ছেন।

এ সময় অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, “জনগণের স্বার্থেই আমাদের এই উদ্যোগ। ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, এমপি আমান উল্লাহ আমানের দিকনির্দেশনায় জনগণের দুর্ভোগ লাঘবে এবং একটি সুন্দর, নিরাপদ ও যানজটমুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

✒️ আরও পড়ুন 📖  হেরোইন ও ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক