ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
জেল গেটে ফুলেল শুভেচ্ছা; ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান

সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল

সাভারের একটি ভাঙচুর মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

মুক্তির পর কারাগারের সামনে উপস্থিত দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রেজাউল করিম জুয়েল বলেন, “দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হলে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে।”

জানা যায়, ২০১৩ সালে সাভার মডেল থানায় দায়ের করা একটি গাড়ি ভাঙচুর মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করে। পরবর্তীতে গত বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আজ তিনি জামিনে মুক্তি পান। তার মুক্তিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

জেল গেটে ফুলেল শুভেচ্ছা; ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান

সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল

আপডেট সময়: ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬