ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?

সাভারের আশুলিয়ায় বিদেশি পিস্তল সহ এক যুবককে আটক

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় কাটুন ফ্যাক্টরির ওয়েস্টিজ ব্যাবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ফাঁকা গুলি বর্ষণ। এ ঘটনায় বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) ইনচার্জ জালাল উদ্দীন। গ্রেপ্তার আসামি হলেন-আশুলিয়া থানার জিরাবো এলাকার মো. আলী দেওয়ান নেওয়াজের ছেলে মো. দেওয়ান জিয়া (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গত ১৭ এপ্রিল দুপুরে আশুলিয়া থানার জিরাবো ফুলবাগান রোডে (এসএএস) কাটুন ফ্যাক্টরি ও প্যাকেজিং এর ওয়েস্টিজ ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে এলাকায় নিজের অবস্থান জানান দেওয়া ও আধিপত্য বিস্তারের জন্য অবৈধ বিদেশি পিস্তুল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি চালায়।

এ ঘটনার পর আসামি আত্মগোপনে চলে যায়, এরপর ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশে ডিবি (উত্তর) এর একটি চৌকষ টিম গত ১৯ এপ্রিল রাত ১টায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে ১৯ এপ্রিল বিকেলে তার বসতবাড়ির পাশে পারিবারিক কবরস্থানে সংরক্ষিত অবস্থায় একটি ব্যবহৃত বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও খালি খোসা উদ্ধার করা হয়।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাভারের আশুলিয়ায় বিদেশি পিস্তল সহ এক যুবককে আটক

আপডেট সময়: ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় কাটুন ফ্যাক্টরির ওয়েস্টিজ ব্যাবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ফাঁকা গুলি বর্ষণ। এ ঘটনায় বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) ইনচার্জ জালাল উদ্দীন। গ্রেপ্তার আসামি হলেন-আশুলিয়া থানার জিরাবো এলাকার মো. আলী দেওয়ান নেওয়াজের ছেলে মো. দেওয়ান জিয়া (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গত ১৭ এপ্রিল দুপুরে আশুলিয়া থানার জিরাবো ফুলবাগান রোডে (এসএএস) কাটুন ফ্যাক্টরি ও প্যাকেজিং এর ওয়েস্টিজ ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে এলাকায় নিজের অবস্থান জানান দেওয়া ও আধিপত্য বিস্তারের জন্য অবৈধ বিদেশি পিস্তুল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি চালায়।

এ ঘটনার পর আসামি আত্মগোপনে চলে যায়, এরপর ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশে ডিবি (উত্তর) এর একটি চৌকষ টিম গত ১৯ এপ্রিল রাত ১টায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে ১৯ এপ্রিল বিকেলে তার বসতবাড়ির পাশে পারিবারিক কবরস্থানে সংরক্ষিত অবস্থায় একটি ব্যবহৃত বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও খালি খোসা উদ্ধার করা হয়।

✒️ আরও পড়ুন 📖  বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ: মানুষের সঙ্গে পুড়লো অর্ধশতাধিক ছাগল