ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?

বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ: মানুষের সঙ্গে পুড়লো অর্ধশতাধিক ছাগল

সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অ্যাম্বুলেন্সসহ চলন্ত দুই বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন ব্যক্তি অগ্নিকান্ডে নিহত হয়েছে। এসময় বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগল আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) সকালে পুড়ে যাওয়া বাসে এ দৃশ্য দেখা যায়। এরআগে রাত ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখি লেনে এ ঘটনা ঘটে। এসময় অ্যাম্বুলেন্সে থাকা নিহতদের মধ্যে ছিলেন- অ্যাম্বুলেন্সের চালকের পাশের সিট থেকে এক পুরুষের মরদেহ এবং অ্যাম্বুলেন্সের পিছনে থেকে এক পুরুষ ও এক নারী এবং শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পথচারী রফিক নামে এক ব্যক্তি জানান, রাতে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিষ্ফোরণ থেকে দুইটি চলন্ত বাসে আগুন লাগে। পরে সকালে এসে দেখি পুড়ে যাওয়া বাসের লকারে ৫০টি ছাগল পুড়ে মারা গেছে। সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনচার্জ মেহেরুল বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনে ঢাকামুখি লেনে একটি অ্যাম্বুলেন্সে সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে পিছনে থাকা বাসে আগুন ধরে যায়। সেসময় ওই বাসের পিছনে থাকা আরো একটি বাসেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় অ্যাম্বুলেন্সের চালকের পাশের আসন থেকে এক পুরুষের মরদেহ এবং অ্যাম্বুলেন্সের পিছন থেকে এক পুরুষ ও এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি বাসের লকারে অর্ধ শতাধিক ছাগল নিয়ে রাজধানীতে যাচ্ছিল একটি বাস। ওই বাসে অগ্নিকান্ডের শিকার হলে ছাগল গুলো দগ্ধ হয়ে মারা গেছে। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ: মানুষের সঙ্গে পুড়লো অর্ধশতাধিক ছাগল

আপডেট সময়: ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অ্যাম্বুলেন্সসহ চলন্ত দুই বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন ব্যক্তি অগ্নিকান্ডে নিহত হয়েছে। এসময় বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগল আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) সকালে পুড়ে যাওয়া বাসে এ দৃশ্য দেখা যায়। এরআগে রাত ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখি লেনে এ ঘটনা ঘটে। এসময় অ্যাম্বুলেন্সে থাকা নিহতদের মধ্যে ছিলেন- অ্যাম্বুলেন্সের চালকের পাশের সিট থেকে এক পুরুষের মরদেহ এবং অ্যাম্বুলেন্সের পিছনে থেকে এক পুরুষ ও এক নারী এবং শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পথচারী রফিক নামে এক ব্যক্তি জানান, রাতে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিষ্ফোরণ থেকে দুইটি চলন্ত বাসে আগুন লাগে। পরে সকালে এসে দেখি পুড়ে যাওয়া বাসের লকারে ৫০টি ছাগল পুড়ে মারা গেছে। সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনচার্জ মেহেরুল বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনে ঢাকামুখি লেনে একটি অ্যাম্বুলেন্সে সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে পিছনে থাকা বাসে আগুন ধরে যায়। সেসময় ওই বাসের পিছনে থাকা আরো একটি বাসেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় অ্যাম্বুলেন্সের চালকের পাশের আসন থেকে এক পুরুষের মরদেহ এবং অ্যাম্বুলেন্সের পিছন থেকে এক পুরুষ ও এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি বাসের লকারে অর্ধ শতাধিক ছাগল নিয়ে রাজধানীতে যাচ্ছিল একটি বাস। ওই বাসে অগ্নিকান্ডের শিকার হলে ছাগল গুলো দগ্ধ হয়ে মারা গেছে। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

✒️ আরও পড়ুন 📖  হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার