ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আশুলিয়ার কুরগাঁও এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল সংঘবদ্ধ ছিনতাইকারীরা

সাভারের আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের আট সদস্য গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার কুরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের সক্রিয় আট সদস্যকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— সজিব মিয়া, আব্দুল্লাহ শিমুল, সিয়াম, রনি মিয়া, মাওলা মোল্ল্যা, রিপন বারী, মুন্না বাদল ও মোস্তাকিন শেখ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুরগাঁওসহ আশপাশের এলাকায় ভাড়া বাসা নিয়ে ছিনতাই করে আসছিলো। তারা মূলত রাতের বেলা রাস্তায় চলাচলরত মানুষ ও পণ্যবাহী যানবাহনকে টার্গেট করে ছিনতাই করত।” তিনি আরও বলেন, “আটকদের বিরুদ্ধে দুপুরে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাটিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ার কুরগাঁও এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল সংঘবদ্ধ ছিনতাইকারীরা

সাভারের আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের আট সদস্য গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার কুরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের সক্রিয় আট সদস্যকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— সজিব মিয়া, আব্দুল্লাহ শিমুল, সিয়াম, রনি মিয়া, মাওলা মোল্ল্যা, রিপন বারী, মুন্না বাদল ও মোস্তাকিন শেখ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুরগাঁওসহ আশপাশের এলাকায় ভাড়া বাসা নিয়ে ছিনতাই করে আসছিলো। তারা মূলত রাতের বেলা রাস্তায় চলাচলরত মানুষ ও পণ্যবাহী যানবাহনকে টার্গেট করে ছিনতাই করত।” তিনি আরও বলেন, “আটকদের বিরুদ্ধে দুপুরে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাটিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই ইয়াবা কারবারি আটক