ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহলে মাদক, অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার

সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর টহলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম চলাকালে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ৭টার দিকে। হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল আমিনবাজার বড়দেশী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বড়দেশী মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণ অতিক্রম করার সময় কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রয় কার্যক্রমে লিপ্ত অবস্থায় দেখতে পায়।

পরিস্থিতি সন্দেহজনক মনে হলে সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আটক করা সম্ভব হয়।

আটক ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ৪৫০ টাকা নগদ অর্থ (যা ইয়াবা বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে), ২টি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত ২টি দেশীয় ছুরি, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ২টি এফেড্রিন (ইনজেকশনযোগ্য মাদক) উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শামচুল হকের ছেলে আপন ইসলাম আগুন (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা বিক্রয় ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরবর্তীতে আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, মোবাইল ফোন ও নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহলে মাদক, অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার

সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর টহলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময়: ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬