ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
সাত পরিবহনকে জরিমানা, তিনটি ট্রাক জব্দ

সাভারে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান

সাত পরিবহনকে জরিমানা, তিনটি ট্রাক জব্দ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় শব্দ দূষণ ও পরিবেশ বিপর্যয় রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে সাতটি পরিবহনকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং উন্মুক্তভাবে বালি বহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। তিনি জানান, পরিবেশ দূষণ রোধে অধিদপ্তর এখন কঠোর অবস্থানে রয়েছে। মহাসড়কে চলাচলকারী যানবাহনের অতিরিক্ত শব্দ ও অস্বাভাবিক ধোঁয়া নির্গমন যাত্রী এবং আশপাশের সাধারণ মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই কারণে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, শব্দ দূষণ শুধু মানুষের শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি মানসিক অস্থিরতাও তৈরি করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সাভারসহ মহাসড়কের বিভিন্ন এলাকায় বিশেষ করে পিক আওয়ারে হর্নের শব্দ সহ্যসীমার বাইরে চলে যায়। এর ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই পরিবেশ অধিদপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

শব্দ দূষণের অভিযোগে ৭টি পরিবহন : ১৩,০০০ টাকা জরিমানা, উন্মুক্তভাবে বালি বহনের অভিযোগে ৩টি ট্রাক জব্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ আরও জানান, শুধু বলিয়ারপুর নয়, ঢাকা-আরিচা মহাসড়কের অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে অভিযান চালানো হবে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাত পরিবহনকে জরিমানা, তিনটি ট্রাক জব্দ

সাভারে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট সময়: ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সাত পরিবহনকে জরিমানা, তিনটি ট্রাক জব্দ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় শব্দ দূষণ ও পরিবেশ বিপর্যয় রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে সাতটি পরিবহনকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং উন্মুক্তভাবে বালি বহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। তিনি জানান, পরিবেশ দূষণ রোধে অধিদপ্তর এখন কঠোর অবস্থানে রয়েছে। মহাসড়কে চলাচলকারী যানবাহনের অতিরিক্ত শব্দ ও অস্বাভাবিক ধোঁয়া নির্গমন যাত্রী এবং আশপাশের সাধারণ মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই কারণে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, শব্দ দূষণ শুধু মানুষের শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি মানসিক অস্থিরতাও তৈরি করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সাভারসহ মহাসড়কের বিভিন্ন এলাকায় বিশেষ করে পিক আওয়ারে হর্নের শব্দ সহ্যসীমার বাইরে চলে যায়। এর ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই পরিবেশ অধিদপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

শব্দ দূষণের অভিযোগে ৭টি পরিবহন : ১৩,০০০ টাকা জরিমানা, উন্মুক্তভাবে বালি বহনের অভিযোগে ৩টি ট্রাক জব্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ আরও জানান, শুধু বলিয়ারপুর নয়, ঢাকা-আরিচা মহাসড়কের অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে অভিযান চালানো হবে।

✒️ আরও পড়ুন 📖  ব্ল্যাকমেইল ও মামলা বাণিজ্যের অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার