ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচনে যাওয়ার আহ্বান বিএনপি চেয়ারম্যানের

সচেতন ভোটেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ সম্ভব: তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 222

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একজন ভোটারের সচেতন ও দায়িত্বশীল ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (দুপুর আনুমানিক আড়াইটার দিকে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। নির্বাচনকে গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান।

স্ট্যাটাসে তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।”

তিনি আরও বলেন, যারা এখনও ভোট দেননি তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। তার ভাষ্য, “আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আসুন, সবাই মিলে একসাথে দেশ গড়ি, ইনশাআল্লাহ।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে ঘিরে ভোটার উপস্থিতি বাড়ানো ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করে থাকেন। তারেক রহমানের এ আহ্বানও সে ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের নেতাদের বক্তব্য ও আহ্বানে ভোটারদের মধ্যে আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভোটারদের সক্রিয় অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অন্যতম শর্ত।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচনে যাওয়ার আহ্বান বিএনপি চেয়ারম্যানের

সচেতন ভোটেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ সম্ভব: তারেক রহমান

আপডেট সময়: ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একজন ভোটারের সচেতন ও দায়িত্বশীল ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (দুপুর আনুমানিক আড়াইটার দিকে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। নির্বাচনকে গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান।

স্ট্যাটাসে তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।”

তিনি আরও বলেন, যারা এখনও ভোট দেননি তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। তার ভাষ্য, “আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আসুন, সবাই মিলে একসাথে দেশ গড়ি, ইনশাআল্লাহ।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে ঘিরে ভোটার উপস্থিতি বাড়ানো ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করে থাকেন। তারেক রহমানের এ আহ্বানও সে ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের নেতাদের বক্তব্য ও আহ্বানে ভোটারদের মধ্যে আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভোটারদের সক্রিয় অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অন্যতম শর্ত।

✒️ আরও পড়ুন 📖  মফিকুল হাসান তৃপ্তির শার্শায় কবর জিয়ারত, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক