ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
দুই দিনব্যাপী যাচাই কার্যক্রম আগারগাঁও নির্বাচন ভবনে; প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিতির সুযোগ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই প্রক্রিয়া আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই কার্যক্রম টানা দুই দিন—২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এবং সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বুধবার দুপুর ২টা থেকে মনোনয়নপত্র যাচাই কার্যক্রম শুরু হবে। পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে পুনরায় এই বাছাই কার্যক্রম চলবে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় প্রার্থী নিজে উপস্থিত থাকতে পারবেন। পাশাপাশি প্রার্থীর প্রস্তাবক ও সমর্থকরাও উপস্থিত থেকে বাছাই কার্যক্রম প্রত্যক্ষ করতে পারবেন।

নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই ধাপটি সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পথ সুগম হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

দুই দিনব্যাপী যাচাই কার্যক্রম আগারগাঁও নির্বাচন ভবনে; প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিতির সুযোগ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু আজ

আপডেট সময়: ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই প্রক্রিয়া আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই কার্যক্রম টানা দুই দিন—২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এবং সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বুধবার দুপুর ২টা থেকে মনোনয়নপত্র যাচাই কার্যক্রম শুরু হবে। পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে পুনরায় এই বাছাই কার্যক্রম চলবে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় প্রার্থী নিজে উপস্থিত থাকতে পারবেন। পাশাপাশি প্রার্থীর প্রস্তাবক ও সমর্থকরাও উপস্থিত থেকে বাছাই কার্যক্রম প্রত্যক্ষ করতে পারবেন।

নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই ধাপটি সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পথ সুগম হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

✒️ আরও পড়ুন 📖  ওসি পদায়নে ২২ দফা নীতিমালা প্রণয়ন, মাঠপর্যায়ে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর