ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
সংসদে আসন অনুপাতে দলগুলোর প্রার্থী প্রায় নিশ্চিত; বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩, স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের অনুপাতে আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী, দলগুলো যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন।

ইতোমধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটভিত্তিক প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসন বণ্টনে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াত জোট পাচ্ছে ১৩টি এবং স্বতন্ত্র জোট পাচ্ছে ১টি আসন।
এ নির্বাচনের মাধ্যমে সংরক্ষিত নারী আসনগুলো পূরণ করা হবে, যা সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সংসদে আসন অনুপাতে দলগুলোর প্রার্থী প্রায় নিশ্চিত; বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩, স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

আপডেট সময়: ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের অনুপাতে আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী, দলগুলো যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন।

ইতোমধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটভিত্তিক প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসন বণ্টনে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াত জোট পাচ্ছে ১৩টি এবং স্বতন্ত্র জোট পাচ্ছে ১টি আসন।
এ নির্বাচনের মাধ্যমে সংরক্ষিত নারী আসনগুলো পূরণ করা হবে, যা সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ।

✒️ আরও পড়ুন 📖  স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান