ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শ্রম সচিব হিসেবে যোগদান না করেই নতুন দায়িত্ব পেলেন আব্দুর রহমান তরফদার

শ্রম সচিব আব্দুর রহমান তরফদার এখন পিএসসি সচিব

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার (১৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ২৮ আগস্ট শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান অবসরোত্তর ছুটিতে গেলে মো. আব্দুর রহমান তরফদারকে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে শ্রম উপদেষ্টার নির্দেশনায় কিছুটা দেরিতে দায়িত্ব নিতে গিয়ে তিনি আর যোগদান করতে পারেননি। এরপর আগের কর্মস্থল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বসে দায়িত্ব পালন করছিলেন তিনি। অবশেষে নতুন আদেশে তাকে পিএসসির সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আজপ্রধান অভিযুক্ত সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের

শ্রম সচিব হিসেবে যোগদান না করেই নতুন দায়িত্ব পেলেন আব্দুর রহমান তরফদার

শ্রম সচিব আব্দুর রহমান তরফদার এখন পিএসসি সচিব

আপডেট সময়: ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫