ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
রাতভর অভিযানে ভারতীয় ফেসওয়াশ, ব্লেড, মোবাইল ডিসপ্লে, গজ কাপড় ও গরু জব্দ করেছে ৩৯ বিজিবি

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, অর্ধকোটি টাকার চোরাচালান জব্দ

শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাধীন গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অভিযানে অর্ধকোটি টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি ২ হাজার ৩৬৪ পিস ভারতীয় ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, একটি গরু ও ৪টি বাইসাইকেল জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ১৪ হাজার ২০০ টাকা।

তবে অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের কঠোরতা অব্যাহত থাকবে।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

রাতভর অভিযানে ভারতীয় ফেসওয়াশ, ব্লেড, মোবাইল ডিসপ্লে, গজ কাপড় ও গরু জব্দ করেছে ৩৯ বিজিবি

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, অর্ধকোটি টাকার চোরাচালান জব্দ

আপডেট সময়: ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাধীন গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অভিযানে অর্ধকোটি টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি ২ হাজার ৩৬৪ পিস ভারতীয় ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, একটি গরু ও ৪টি বাইসাইকেল জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ১৪ হাজার ২০০ টাকা।

তবে অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের কঠোরতা অব্যাহত থাকবে।”

✒️ আরও পড়ুন 📖  গৌরীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: পলাতক দুই ভাইয়ের মৃত্যুদণ্ড