ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
তারেক রহমানকে স্বাগত জানিয়ে শার্শায় ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে নেতাকর্মীদের রাজপথে সরব উপস্থিতি

‘লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল

যশোরের বেনাপোলে ‘লিডার আসছে’ শ্লোগানে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে আয়োজিত এ মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল বিল ফিল্ড থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিল ফিল্ডে এসে শেষ হয়।

আনন্দ মিছিলটির নেতৃত্ব দেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

মিছিলে উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ ও কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন, জেলা কৃষক দলের সদস্য মতিয়ার রহমান মতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মিছিলের আগে আয়োজিত এক পথসভায় বক্তারা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করা এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

তারেক রহমানকে স্বাগত জানিয়ে শার্শায় ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে নেতাকর্মীদের রাজপথে সরব উপস্থিতি

‘লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল

আপডেট সময়: ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

যশোরের বেনাপোলে ‘লিডার আসছে’ শ্লোগানে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে আয়োজিত এ মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল বিল ফিল্ড থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিল ফিল্ডে এসে শেষ হয়।

আনন্দ মিছিলটির নেতৃত্ব দেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

মিছিলে উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ ও কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন, জেলা কৃষক দলের সদস্য মতিয়ার রহমান মতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মিছিলের আগে আয়োজিত এক পথসভায় বক্তারা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করা এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  প্রধানমন্ত্রীর যশোর সফর আজ