ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

শার্শায় বিএনপির উঠান বৈঠক: ধানের শীষের বিজয়ে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

যশোরের শার্শায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ বুরুজবাগান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের নেত্রী চায়না খাতুন এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠাই আজ আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দমন-পীড়ন ও মিথ্যা মামলার ভয় না পেয়ে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করছে। আগামীর নির্বাচন হবে এই দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ, সদস্য আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, মহিলা দলের নেত্রী নুরনাহান কাজল, তানজিলা খাতুন, ফরিদা পারভীন, পারভীন মেম্বার, সাবিনা ও নাহার প্রমুখ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

শার্শায় বিএনপির উঠান বৈঠক: ধানের শীষের বিজয়ে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট সময়: ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

যশোরের শার্শায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ বুরুজবাগান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের নেত্রী চায়না খাতুন এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠাই আজ আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দমন-পীড়ন ও মিথ্যা মামলার ভয় না পেয়ে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করছে। আগামীর নির্বাচন হবে এই দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি প্রচার সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ, সদস্য আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, মহিলা দলের নেত্রী নুরনাহান কাজল, তানজিলা খাতুন, ফরিদা পারভীন, পারভীন মেম্বার, সাবিনা ও নাহার প্রমুখ।

✒️ আরও পড়ুন 📖  হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন