ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে

হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি ও হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃত্যুর পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ জানান, তানভীর মাহমুদ সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। তার বিরুদ্ধে রমনা থানার মামলা নং-১৭(১০)১২, জি আর নং-১৭২/১২; এ/পি ১৮৫/৫/এ, পশ্চিম কাফরুল থানায়ও একটি মামলা ছিল।

তিনি জানান, শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় তানভীর মাহমুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের একটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন বলেও জানান কারা কর্মকর্তারা।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে

হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন

আপডেট সময়: ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি ও হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃত্যুর পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ জানান, তানভীর মাহমুদ সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। তার বিরুদ্ধে রমনা থানার মামলা নং-১৭(১০)১২, জি আর নং-১৭২/১২; এ/পি ১৮৫/৫/এ, পশ্চিম কাফরুল থানায়ও একটি মামলা ছিল।

তিনি জানান, শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় তানভীর মাহমুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের একটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন বলেও জানান কারা কর্মকর্তারা।

✒️ আরও পড়ুন 📖  শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার