ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

শার্শায় নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় নিখোঁজের ৪ দিন পর মাসুম বিল্লাহ (১৯) নামে এক ভ্যানচালক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর এলাকার প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম বিল্লাহ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের উলাশী গ্রামের আজিজ খাঁনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, নবনির্মিত ভবন থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে ঢুকে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। নিহতের পিতা আজিজ খাঁন এসে মরদেহটি তার ছেলে মাসুম বিল্লাহর বলে শনাক্ত করেন।

গত ৬ অক্টোবর সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মাসুম বিল্লাহ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন (৭ অক্টোবর) তাকে না পেয়ে তার পিতা আজিজ খাঁন শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মাসুম বিল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

শার্শায় নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

যশোরের শার্শায় নিখোঁজের ৪ দিন পর মাসুম বিল্লাহ (১৯) নামে এক ভ্যানচালক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর এলাকার প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম বিল্লাহ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের উলাশী গ্রামের আজিজ খাঁনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, নবনির্মিত ভবন থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে ঢুকে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। নিহতের পিতা আজিজ খাঁন এসে মরদেহটি তার ছেলে মাসুম বিল্লাহর বলে শনাক্ত করেন।

গত ৬ অক্টোবর সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মাসুম বিল্লাহ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন (৭ অক্টোবর) তাকে না পেয়ে তার পিতা আজিজ খাঁন শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মাসুম বিল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।”

✒️ আরও পড়ুন 📖  শার্শার জামতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই