ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
রাতের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ লাখ টাকা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেসার্স জলিল ষ্টোর

শার্শার জামতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা আরিফ জানান, হঠাৎ একটি দোকানে আগুন লাগতে দেখে স্থানীয়রা ছুটে যান। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বড় মুদি দোকান মেসার্স জলিল ষ্টোর, একটি চায়ের দোকান এবং একটি ঔষধের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মেসার্স জলিল ষ্টোরে। দোকানের স্বত্বাধিকারী আব্দুল জলিল বলেন, “আমার দোকানে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছিলো। সব পুড়ে গেছে। আমি সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে মাল তুলেছিলাম। এই আগুন আমার সব স্বপ্ন শেষ করে দিল।”

এ সময় তার কান্নায় আশপাশের মানুষজন শোকাহত হয়ে পড়েন।

শার্শা থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাতের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ লাখ টাকা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেসার্স জলিল ষ্টোর

শার্শার জামতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই

আপডেট সময়: ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা আরিফ জানান, হঠাৎ একটি দোকানে আগুন লাগতে দেখে স্থানীয়রা ছুটে যান। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বড় মুদি দোকান মেসার্স জলিল ষ্টোর, একটি চায়ের দোকান এবং একটি ঔষধের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মেসার্স জলিল ষ্টোরে। দোকানের স্বত্বাধিকারী আব্দুল জলিল বলেন, “আমার দোকানে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছিলো। সব পুড়ে গেছে। আমি সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে মাল তুলেছিলাম। এই আগুন আমার সব স্বপ্ন শেষ করে দিল।”

এ সময় তার কান্নায় আশপাশের মানুষজন শোকাহত হয়ে পড়েন।

শার্শা থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  কেরানীগঞ্জের জমেলা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে কাজ করছে ১৫ ইউনিট