ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নাভারণ সাতক্ষীরা মোড়ে আয়োজিত দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

শার্শায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

যশোরের শার্শায় বাংলাদেশের অভিভাবক, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শার্শা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে নাভারণ সাতক্ষীরা মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও প্রভাষক মানুনুর রশিদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী বিশ্বাস, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, লক্ষ্মণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকনসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নাভারণ কাছারি জামে মসজিদের ইমাম মোহাম্মদ হুসাইন।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

নাভারণ সাতক্ষীরা মোড়ে আয়োজিত দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

শার্শায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

আপডেট সময়: ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫