ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শায় গণসংযোগে নেমেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

শার্শায় উঠান বৈঠকে বিএনপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি: “ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নিন”

যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে। জনগণের ভোটাধিকার ফেরাতে বিএনপি আন্দোলনের পথে আছে এবং থাকবে।”

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কায়বা ইউনিয়নের চালতাবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “শার্শার মানুষের প্রত্যাশা— তারা যেন আবারও স্বাধীনভাবে ভোট দিতে পারে। সেই গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।”

বৈঠকে নারী-পুরুষসহ হাজারো মানুষের উপস্থিতি তৃপ্তির জনপ্রিয়তা ও বিএনপির প্রতি জনআস্থার পুনর্জাগরণ ঘটিয়েছে বলে স্থানীয় নেতারা মন্তব্য করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন—জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা বিএনপির তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, আইন সম্পাদক মশিয়ার রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

উঠান বৈঠককে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃপ্তির প্রচারণা এখন শার্শা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, যা আসন্ন নির্বাচনে নতুন গতি সঞ্চার করবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শায় গণসংযোগে নেমেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

শার্শায় উঠান বৈঠকে বিএনপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি: “ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নিন”

আপডেট সময়: ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে। জনগণের ভোটাধিকার ফেরাতে বিএনপি আন্দোলনের পথে আছে এবং থাকবে।”

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কায়বা ইউনিয়নের চালতাবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “শার্শার মানুষের প্রত্যাশা— তারা যেন আবারও স্বাধীনভাবে ভোট দিতে পারে। সেই গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।”

বৈঠকে নারী-পুরুষসহ হাজারো মানুষের উপস্থিতি তৃপ্তির জনপ্রিয়তা ও বিএনপির প্রতি জনআস্থার পুনর্জাগরণ ঘটিয়েছে বলে স্থানীয় নেতারা মন্তব্য করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন—জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা বিএনপির তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, আইন সম্পাদক মশিয়ার রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

উঠান বৈঠককে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃপ্তির প্রচারণা এখন শার্শা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, যা আসন্ন নির্বাচনে নতুন গতি সঞ্চার করবে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ