ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মিছিলে রাজনৈতিক সন্ত্রাসের বিচার দাবি

শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত মিছিলটি বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বেলতলা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘হত্যাচেষ্টার বিচার চাই’, ‘রাজনৈতিক সন্ত্রাস বন্ধ কর’, ‘তরুণ নেতৃত্বের ওপর হামলা মানি না’— এমন বিভিন্ন স্লোগান দেন। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস বলেন, “শরীফ ওসমান হাদীর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিএনপি রাজপথে থেকে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, কায়বা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সহসভাপতি শাহানুর রহমান শাওন, মাস্টার বজলুল রহমান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মিছিলে রাজনৈতিক সন্ত্রাসের বিচার দাবি

শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময়: ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত মিছিলটি বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বেলতলা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘হত্যাচেষ্টার বিচার চাই’, ‘রাজনৈতিক সন্ত্রাস বন্ধ কর’, ‘তরুণ নেতৃত্বের ওপর হামলা মানি না’— এমন বিভিন্ন স্লোগান দেন। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস বলেন, “শরীফ ওসমান হাদীর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিএনপি রাজপথে থেকে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, কায়বা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সহসভাপতি শাহানুর রহমান শাওন, মাস্টার বজলুল রহমান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

✒️ আরও পড়ুন 📖  নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ