ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
নিয়মবহির্ভূত কাজ না করায় একটি চক্রের অপপ্রচার, রাজস্ব আয় বৃদ্ধির তথ্য তুলে ধরলেন জাকির হোসেন

নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ

সাভারে নিয়মবহির্ভূত কাজ করতে অস্বীকৃতি জানানোর কারণে তার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন। বৃহস্পতিবার (দুপুরে) সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

জাকির হোসেন বলেন, “কিছু অসাধু ব্যক্তি তাদের অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে নিয়মবহির্ভূত কাজ করতে চাপ প্রয়োগ করে। কিন্তু আমি আইন মেনে কাজ করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আমার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।” তিনি দাবি করেন, এসব অপপ্রচার তার স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে এবং নিয়মিত হয়রানির কারণে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, “আমি কখনো কোনো অনিয়ম বা অন্যায়ের সঙ্গে জড়িত নই। যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালে সাভারে মোট ২৪ হাজার ১১৬টি দলিল নিবন্ধন হয়, যেখান থেকে রাজস্ব আয় হয় ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সালে দলিল নিবন্ধনের সংখ্যা দাঁড়ায় ২৪ হাজার ৫৫টি, আর রাজস্ব আয় হয় ২৮৯ কোটি ২১ লাখ ৮ হাজার ১০৯ টাকা।

এছাড়া ২০২৫ ও ২০২৬ সালের প্রথম তিন মাসের তুলনামূলক হিসাব তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালের প্রথম তিন মাসে ৬ হাজার ১৪৪টি দলিল থেকে রাজস্ব আদায় হয় ৬৫ কোটি ১ লাখ ৪০ হাজার ৯৪৬ টাকা। অন্যদিকে ২০২৬ সালের একই সময়ে ৫ হাজার ৪৩৪টি দলিল থেকে রাজস্ব আদায় হয়েছে ৮০ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১১৪ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১৫ কোটি টাকা বেশি।

জাকির হোসেন বলেন, “দলিলের সংখ্যা কিছুটা কমলেও রাজস্ব আদায় বেড়েছে, যা স্বচ্ছতা ও সঠিক নিয়মে কাজ করারই প্রতিফলন।” তিনি সংশ্লিষ্ট সকলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয় সবসময় আইন মেনে স্বচ্ছভাবে কাজ করে যাবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

নিয়মবহির্ভূত কাজ না করায় একটি চক্রের অপপ্রচার, রাজস্ব আয় বৃদ্ধির তথ্য তুলে ধরলেন জাকির হোসেন

নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ

আপডেট সময়: ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সাভারে নিয়মবহির্ভূত কাজ করতে অস্বীকৃতি জানানোর কারণে তার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন। বৃহস্পতিবার (দুপুরে) সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

জাকির হোসেন বলেন, “কিছু অসাধু ব্যক্তি তাদের অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে নিয়মবহির্ভূত কাজ করতে চাপ প্রয়োগ করে। কিন্তু আমি আইন মেনে কাজ করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আমার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।” তিনি দাবি করেন, এসব অপপ্রচার তার স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে এবং নিয়মিত হয়রানির কারণে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, “আমি কখনো কোনো অনিয়ম বা অন্যায়ের সঙ্গে জড়িত নই। যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালে সাভারে মোট ২৪ হাজার ১১৬টি দলিল নিবন্ধন হয়, যেখান থেকে রাজস্ব আয় হয় ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সালে দলিল নিবন্ধনের সংখ্যা দাঁড়ায় ২৪ হাজার ৫৫টি, আর রাজস্ব আয় হয় ২৮৯ কোটি ২১ লাখ ৮ হাজার ১০৯ টাকা।

এছাড়া ২০২৫ ও ২০২৬ সালের প্রথম তিন মাসের তুলনামূলক হিসাব তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালের প্রথম তিন মাসে ৬ হাজার ১৪৪টি দলিল থেকে রাজস্ব আদায় হয় ৬৫ কোটি ১ লাখ ৪০ হাজার ৯৪৬ টাকা। অন্যদিকে ২০২৬ সালের একই সময়ে ৫ হাজার ৪৩৪টি দলিল থেকে রাজস্ব আদায় হয়েছে ৮০ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১১৪ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১৫ কোটি টাকা বেশি।

জাকির হোসেন বলেন, “দলিলের সংখ্যা কিছুটা কমলেও রাজস্ব আদায় বেড়েছে, যা স্বচ্ছতা ও সঠিক নিয়মে কাজ করারই প্রতিফলন।” তিনি সংশ্লিষ্ট সকলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয় সবসময় আইন মেনে স্বচ্ছভাবে কাজ করে যাবে।

✒️ আরও পড়ুন 📖  বিশেষ অভিযানে পাঁচ মামলার আসামি গ্রেফতার