ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
প্রথম সরকারি সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর যশোর সফর আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো যশোর সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ইউএস-বাংলার একটি নিয়মিত ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এ সময় বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিমানবন্দর থেকে সকাল ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী বাসযোগে যশোরের শার্শা উপজেলার উলাশীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে বেলা সাড়ে ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে। একই সঙ্গে পুনঃখননস্থলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যশোর শহরে ফিরে আসবেন। বেলা সোয়া ১টায় (১টা ১৫ মিনিট) তিনি ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা অঞ্চলের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এরপর দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের ঐতিহ্যবাহী প্রায় ১৭৫ বছরের পুরোনো ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। ঐতিহাসিক এই প্রতিষ্ঠানটি যশোরের সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

পরিদর্শন শেষে যশোর সার্কিট হাউজে নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি নেবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এ জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত তিন মাসের মধ্যে এটি যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। তবে সরকার গঠনের পর এই প্রথমবারের মতো তিনি সরকারি কর্মসূচিতে যশোর সফর করছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

প্রথম সরকারি সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর যশোর সফর আজ

আপডেট সময়: ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬