ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?

র‌্যাব বিলুপ্ত হবে কি না, সিদ্ধান্ত সরকারের: ডিজি শহিদুর রহমান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত হবে কি না, সে বিষয়ে বর্তমানে কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, “আমরা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছি। র‌্যাব বিলুপ্তির বিষয়ে চিন্তাভাবনা সরকারের বিষয়।”

সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিজি বলেন, “আমরা ব্যস্ত আছি কীভাবে অপরাধ দমন করব, কীভাবে সাধারণ মানুষকে নিরাপদে চলাফেরা করার সুযোগ দেব, যাতে তারা ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা বা অপহরণের শিকার না হয়। এসব অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তারের দিকেই আমাদের মনোযোগ।”

অপরাধ দমনে সাম্প্রতিক সাফল্য>
৫ আগস্টের পর থেকে র‌্যাবের অভিযানের কথা উল্লেখ করে তিনি জানান—মিটফোর্ডের ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেপ্তার, গাজীপুরের সাংবাদিক হত্যা মামলায় আটজন আসামি গ্রেপ্তার, আট টুকরো লাশের ক্লুলেস হত্যা মামলার দ্রুত উদঘাটন ও তিন আসামি গ্রেপ্তার, কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে বিপুল ইয়াবা ও অস্ত্র উদ্ধার।

নির্বাচন ঘিরে প্রস্তুতি>
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডিজি বলেন, “সরকার বা নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, র‌্যাব তা পালনে প্রস্তুত। দিন দিন পরিবেশ ভালো হচ্ছে, এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সক্ষম হব।”

৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে বাকি অস্ত্র উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে।”

পলিথিনবিরোধী অভিযানে র‌্যাবের অংশগ্রহণ>
পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে র‌্যাব সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলেও জানান মহাপরিচালক। তিনি বলেন, “পরিবেশের ক্ষতি শুধু মানুষ নয়, প্রাণীজগতকেও বিপদের মুখে ফেলে। তাই আমরা পলিথিন তৈরির কারখানা খুঁজে বন্ধ করব এবং খুচরা পর্যায়ে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করব।” তিনি আরও বলেন, “মানুষ সচেতন হলে নিজেরাই পলিথিন ব্যবহার বন্ধ করবে, আর সেটাই হবে বড় সাফল্য

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

র‌্যাব বিলুপ্ত হবে কি না, সিদ্ধান্ত সরকারের: ডিজি শহিদুর রহমান

আপডেট সময়: ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত হবে কি না, সে বিষয়ে বর্তমানে কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, “আমরা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছি। র‌্যাব বিলুপ্তির বিষয়ে চিন্তাভাবনা সরকারের বিষয়।”

সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিজি বলেন, “আমরা ব্যস্ত আছি কীভাবে অপরাধ দমন করব, কীভাবে সাধারণ মানুষকে নিরাপদে চলাফেরা করার সুযোগ দেব, যাতে তারা ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা বা অপহরণের শিকার না হয়। এসব অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তারের দিকেই আমাদের মনোযোগ।”

অপরাধ দমনে সাম্প্রতিক সাফল্য>
৫ আগস্টের পর থেকে র‌্যাবের অভিযানের কথা উল্লেখ করে তিনি জানান—মিটফোর্ডের ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেপ্তার, গাজীপুরের সাংবাদিক হত্যা মামলায় আটজন আসামি গ্রেপ্তার, আট টুকরো লাশের ক্লুলেস হত্যা মামলার দ্রুত উদঘাটন ও তিন আসামি গ্রেপ্তার, কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে বিপুল ইয়াবা ও অস্ত্র উদ্ধার।

নির্বাচন ঘিরে প্রস্তুতি>
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডিজি বলেন, “সরকার বা নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, র‌্যাব তা পালনে প্রস্তুত। দিন দিন পরিবেশ ভালো হচ্ছে, এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সক্ষম হব।”

৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে বাকি অস্ত্র উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে।”

পলিথিনবিরোধী অভিযানে র‌্যাবের অংশগ্রহণ>
পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে র‌্যাব সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলেও জানান মহাপরিচালক। তিনি বলেন, “পরিবেশের ক্ষতি শুধু মানুষ নয়, প্রাণীজগতকেও বিপদের মুখে ফেলে। তাই আমরা পলিথিন তৈরির কারখানা খুঁজে বন্ধ করব এবং খুচরা পর্যায়ে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করব।” তিনি আরও বলেন, “মানুষ সচেতন হলে নিজেরাই পলিথিন ব্যবহার বন্ধ করবে, আর সেটাই হবে বড় সাফল্য

✒️ আরও পড়ুন 📖  আছিয়ার ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে : তারেক রহমান