ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার প্রচারে এসে নারীর যন্ত্রণা নিয়ে খোলামেলা মন্তব্য দক্ষিণী অভিনেত্রীর — বললেন, পুরুষরা একবার ব্যথা অনুভব করলেই বুঝবেন নারীরা কী সহ্য করেন।

রাশমিকা মান্দানার বিস্ফোরক মন্তব্য: “পুরুষেরও পিরিয়ড হওয়া উচিত”

জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা মনে করেন, নারীর যন্ত্রণা বুঝতে হলে পুরুষেরও সেই অভিজ্ঞতা থাকা উচিত। নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ মুক্তির আগে এমন সাহসী মন্তব্যে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তিনি।

আজ শুক্রবার (৭ নভেম্বর) মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’। সিনেমা মুক্তির আগ মুহূর্তে অভিনেত্রী জানালেন— “আমি চাই পুরুষেরও পিরিয়ড হোক। তখনই তারা বুঝবে নারীদের মাসিকের সময় কতটা কষ্ট, অস্বস্তি ও মানসিক চাপের মধ্যে থাকতে হয়।”

সম্প্রতি রাশমিকা অংশ নেন জগপতি বাবুর জনপ্রিয় শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’-তে। সেখানেই উপস্থাপক যখন স্কুলজীবনের একটি পুরনো মন্তব্যের প্রসঙ্গ তোলেন, রাশমিকা হাসিমুখে স্বীকার করেন, “হ্যাঁ, আমি চাই পুরুষেরাও এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক।” তার এমন মন্তব্যে উপস্থিত দর্শকেরা যেমন শোরগোল ফেলে দেন, ঠিক তেমনই অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেন অভিনেত্রীর সাহসী বক্তব্যের।

শো চলাকালে রাশমিকার হাতে ঝলমল করা একটি আংটি নজরে আসে সঞ্চালকের। তখন জগপতি বাবু মজা করে বলেন, “তোমার জীবনে কত বিজয়! বিজয় দেবেরাকোন্ডা বন্ধু, বিজয় সেতুপতির ভক্ত, বিজয় থালাপতির অনুরাগী— মনে হচ্ছে তুমি সব ‘বিজয়’-কেই দখল করে নিয়েছ!” এই মন্তব্যে লজ্জায় রঙ বদলে ফেলেন রাশমিকা।

‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায় রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন দীক্ষিত শেঠি। সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্রন। পরিচালক জানিয়েছেন, “এই সিনেমা মুক্তির পর মেয়েরা তাদের প্রেমিকদের নতুন করে মূল্যায়ন করবেন।”

বর্তমানে রাশমিকার হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। তিনি এখন বলিউডের নারীকেন্দ্রিক সিনেমা ‘মাইসা’-এর কাজ করছেন। পাশাপাশি শিগগিরই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি পিরিয়ড অ্যাকশন ফিল্মেও দেখা যাবে তাকে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি তারা। সম্প্রতি শোনা যায়, গত ৩ অক্টোবর এক ঘরোয়া আয়োজনে তারা নাকি আংটি বদলও করেছেন। যদিও এই বিষয়ে মুখ খোলেননি রাশমিকা, বরং কৌশলে এড়িয়ে গেছেন শোতে প্রশ্ন আসার পর।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার প্রচারে এসে নারীর যন্ত্রণা নিয়ে খোলামেলা মন্তব্য দক্ষিণী অভিনেত্রীর — বললেন, পুরুষরা একবার ব্যথা অনুভব করলেই বুঝবেন নারীরা কী সহ্য করেন।

রাশমিকা মান্দানার বিস্ফোরক মন্তব্য: “পুরুষেরও পিরিয়ড হওয়া উচিত”

আপডেট সময়: ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫